মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে নারীর সঙ্গে আইনজীবী সহকারির ইয়াবা সেবন!

বরিশালে নারীর সঙ্গে আইনজীবী সহকারির ইয়াবা সেবন!

বরিশালে নারীর সঙ্গে আইনজীবী সহকারির ইয়াবা সেবন!
বরিশালে নারীর সঙ্গে আইনজীবী সহকারির ইয়াবা সেবন!

অনুসন্ধান ২৪ >> বরিশালে নারী নিয়ে শওকত আলী নামের এক আইনজীবী সহকারির ইয়াবা সেবন করার অভিযোগ ছিল আগ থেকেই। যার সত্যতা মিলেছে ফাঁস হওয়া একটি ভিডিওতে।

২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মেঝেতে পাটির উপর বসে এক নারীকে নিয়ে ইয়াবা সেবন করছে শওকত। আশেপাশে ইয়াবা সেবনের সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিজেও সেবন করছে ও নারীকেও সেবন করিয়ে দিচ্ছে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

শওকত আলী এ্যাডভোকেট আ.ন.ম বজলুর রশিদ রুমির সহকারী বলে জানা গেছে। তিনি বরিশাল জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য।

শওকত আলী ভিডিওটি দেখে নিজেকে নিশ্চিত করে বলেন- আমি ইয়াবা খাই এটা অস্বীকার করবো না। বাসার লোকজন জানেনা তাই বিভিন্ন জায়গায় গিয়ে খেতে হয়। কে কখন কিভাবে ভিডিও করেছে তা জানি না। আমাকে ক্ষমা করে দেন।

এ বিষয়ে বরিশাল জেলা আইনজীবী সহকারি সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘একজন আইনজীবী সহকারির এমন কাণ্ড সত্যি খুব দুঃখজনক। কোন ব্যক্তি আইন বহির্ভূত কাজ করলে তার দায়ভার আমরা নেব না। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জানতে এ্যাডভোকেট আ.ন.ম বজলুর রশিদ রুমির মুঠোফোনে একাধিবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯