মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে র‌্যাবের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক-২

পটুয়াখালীতে র‌্যাবের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক-২

পটুয়াখালীতে র‌্যাবের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক-২
পটুয়াখালীতে র‌্যাবের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক-২

অনুসন্ধান ২৪ >>  পটুয়াখালীর দুমকিতে র‍্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটকের দাবি করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বাউফল উপজেলার গুলবাগ এলাকার আল আমিন (৫০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার ইলিয়াস শিকদার (৩৭)। তাঁদের কাছ থেকে দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, পাঁচটি মুঠোফোন, তিনটি র‍্যাবের অ্যাপ্রোন, এক সেট হাতকড়া, গাড়ির দুটি নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বরিশাল সেনানিবাস সংলগ্ন পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাজেদুল ইসলাম সজল জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে বরিশালের দিক থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার সেতুর টোল প্লাজায় আসে। সন্দেহজনক হওয়ায় টহল পুলিশের দল গাড়িটিতে তল্লাশি চালায়।

এ সময় ওই প্রাইভেট কারের দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে সরঞ্জামগুলো জব্দ করা হয়। তবে এ সময় কৌশলে প্রাইভেট কারটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। পরে আল আমিন ও ইলিয়াসকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলার পর গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে জানিয়ে তিনি বলেন, আল আমিনের বিরুদ্ধে ২৬টি এবং ইলিয়াসের বিরুদ্ধে ৪টি মামলা আছে। তাঁদের আরও কোনো সহযোগী আছে কি না এবং তাঁদের মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯