মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> ফেনীর ছাগলনাইয়ায় মাদকের টাকা না পেয়ে ছেলের বিরুদ্ধে ধারালো দা দিয়ে মাকে কোপানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) উপজেলার দক্ষিণ সতর গ্রামে এ ঘটনা ঘটে। মাদক সেবনের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী লায়লা বেগমকে (৪৫) উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রুটি বানানোর কথা বলে মা লায়লা বেগমকে ঘরে নিয়ে যান ছেলে মামুন (৩০)।
পরে দরজা বন্ধ করে মায়ের কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পেলে উত্তেজিত হয়ে যান তিনি। তখন হাতের কাছে থাকা ধারালো দা দিয়ে মায়ের মাথায় ৭টি কোপ দেন অভিযুক্ত যুবক। ভুক্তভোগী নারীর চিৎকারে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। মানুষের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় ছেলে মামুনকে আটক করে গ্রামবাসী।
পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই অভিযুক্তকে থানায় নিয়ে এসেছি। তার মা লায়লা বেগমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’