সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বকশীগঞ্জ মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছাড়তে বললেন বিএনপি নেতা গামা

বকশীগঞ্জ মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছাড়তে বললেন বিএনপি নেতা গামা

বকশীগঞ্জ মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছাড়তে বললেন বিএনপি নেতা গামা
বকশীগঞ্জ মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছাড়তে বললেন বিএনপি নেতা গামা

অনুসন্ধান ২৪ >> মামলা না নেওয়ায় মোবাইল ফোনে ওসিকে চাকরি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জ পৌর বিএনপির এক নেতার বিরুদ্ধে।

গত ১ মে জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।

ওসি শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামান গামার কথোপকথনে শোনা যায়, একটি মামলা রুজু না করাকে কেন্দ্র করে ওসিকে শাসাচ্ছেন ওই বিএনপি নেতা। এমনকি মামলা নেওয়ার জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন তিনি। বিএনপি নেতা ওসিকে হুমকি দিয়ে বলেন, মামলা নিতে না পারলে চাকরি ছেড়ে চলে যান।

জবাবে ওসিকে বলতে শোনা যায়- হুমকি দিয়েন না, আমি আপনারে ডরাই না, আমি আপনারে ডরাই না। আপনি বিএনপির নাম ভাঙ্গায়ে কোর্টে গিয়ে আওয়ামী লীগের লোকগুলারে বিএনপি বানায়ে জামিন করাচ্ছেন। আপনার তো অনেক ক্ষমতা, আদালতে গিয়ে মামলা করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা বলেন, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করা হয়। দলের ছেলে মাইর খেয়েছে তাই মামলা নিতে বলেছি। তিনি মামলা নিতে গড়িমসি করছিলেন এবং আদালতে মামলা করতে বলেন। মামলা নিতে তাকে কোনও চাপ প্রয়োগ করা হয়নি। তিনি রেকর্ড করে তা ছড়িয়ে দিয়েছেন। এতে আমি বিচলিত নই, অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়।

হুমকির ঘটনায় ওসি শাকের আহমেদ জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা রক্ষা, দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি সিনিয়র একজন আইনজীবী ও বিএনপি নেতা হয়ে পুলিশের সাথে এমন আচরণ করতে পারেন না। তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চাকরি ছাড়তে বলেন। তার আচরণ সরকারি কাজে বাধা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার শামিল। বিষয় লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯