সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
আজ ২৭ এপ্রিল রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সরকারি যানবাহন অধিদপ্তরাধীন বরিশাল জেলার সরকারি সড়ক পরিবহন পুলের গাড়িচালক, মেকানিক ও হেলপারদের ৫ দিনব্যাপী সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এলএ শাখা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সমাপ্তি রায়, সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ আবু জাফর মজুমদারসহ প্রশিক্ষণার্থী গাড়িচালক ও মেকানিক উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল গাড়িচালকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ৫ দিনব্যাপী সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।