সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন গ্রেফতার

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন গ্রেফতার

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন গ্রেফতার
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> বরিশালে চোরকে আটক করার জেরে ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. মামুন গ্রেফতার হয়েছে। গ্রেফতার মো. মামুন বরিশাল মহানগরের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি বরিশাল নগরীর ভাটারখাল এলাকার ধলু মিয়ার ছেলে

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবারাতে নগরীর ডিসিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান

মামলা ভুক্তভোগীর তথ্যানুযায়ী, গত ২৯ মার্চ বরিশাল জেলা মটরসাইকেল পাটর্স মালিক সমিতির সভাপতি আবদুর রহিমের চাঁনমারির বাসায় চুরির ঘটনা ঘটে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরিতে জড়িত সন্দেহে সালাম হাওলাদারকে আটক করলে মালামাল ফেরত দেওয়ার আশ্বাসে মুক্তি পান। এরপর মামুনসহ চোরচক্রের ১০১৫ সদস্য আবদুর রহিমের ব্যবসাপ্রতিষ্ঠান হাওয়া মটরসে ভাঙচুর চালায়। তখন ব্যবসায়ী আবদুর রহিমসহ তার কর্মচারীদের মারধর করা হয়। এরপর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহিম। মামলায় মামুনসহ চারজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৫ জনকে আসামি করা হয়। সেই মামলায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড আহ্বায়ক মো. মামুনকে গ্রেফতার করে এসআই রুহুল আমিন

বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিকে গ্রেফতার করে আইনানুযায়ী কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯