সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া ভাইরাল হওয়া গণবিজ্ঞপ্তিটি ‘ভুয়া’

বরিশালে থ্রি-হুইলারের ভাড়া ভাইরাল হওয়া গণবিজ্ঞপ্তিটি ‘ভুয়া’

বরিশালে থ্রি-হুইলারের ভাড়া ভাইরাল হওয়া গণবিজ্ঞপ্তিটি ‘ভুয়া’
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া ভাইরাল হওয়া গণবিজ্ঞপ্তিটি ‘ভুয়া’

অনুসন্ধান ২৪ >> বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় ব্যাটারিচালিত থ্রি-হুইলারের ভাড়া নির্ধারণের একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এটি ‘ভুয়া’ বলে দাবি করেছে সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে নোটিশটি নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের ফেসবুকে শেয়ার করতে থাকেন।

ভাইরাল হওয়া গণবিজ্ঞপ্তিটি ‘ভুয়া’ বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।

তিনি বলেন, ‘নগরীতে চলাচলের হলুদ অটো বা সিএনজির ভাড়া নির্ধারণ বিষয়ে ছড়িয়ে পড়া গণবিজ্ঞপ্তিটি ভুয়া। এমন কোনো সিদ্ধান্ত সিটি করপোরেশন নেয়নি। নোটিশে প্রধান নির্বাহী কর্মকর্তার যে সই দেওয়া আছে সেটাও ভুয়া। কেউ হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব করেছেন।

নোটিশে দেখা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তার সইয়ের বরাত দিয়ে ৫৪২ নম্বর স্মারকের একটি বিজ্ঞপ্তিতে শহরের অভ্যন্তরীণ ১৯টি রুটের ভাড়া উল্লেখ করা হয়েছে। এতে নগরীর জেলখানা থেকে লঞ্চঘাট পাঁচ টাকা, লঞ্চঘাট থেকে বেলস পার্ক পাঁচ টাকা, লঞ্চঘাট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচ টাকা, লঞ্চঘাট থেকে রূপাতলী ১০ টাকা, রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল ১০ টাকা ভাড়া উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল আরও বলেন, নোটিশটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন, লেখায় দুই ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯