মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে স্কুল কমিটির সভাপতি আ.লীগ কর্মী আটক

বরিশালে স্কুল কমিটির সভাপতি আ.লীগ কর্মী আটক

বরিশালে স্কুল কমিটির সভাপতি আ.লীগ কর্মী আটক
বরিশালে স্কুল কমিটির সভাপতি আ.লীগ কর্মী আটক

অনুসন্ধান ২৪ >> রাজনৈতিক মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনিরকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সরেজমিনে থানায় গিয়ে দেখা যায়- এসআই শফিকুল ইসলাম শাখাওয়াত হোসেন মনিরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ খবর শুনে থানায় ছুটে আসেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, বরিশাল সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর আশ্রাফসহ বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা হুঙ্কার দিয়ে বলতে থাকেন- শাখাওয়াত হোসেন মনিরকে কেন আটক করা হয়েছে? সে বিএনপির লোক।

এ সময় তাদের কাছে শাখাওয়াত হোসেন মনির কিভাবে বিএনপির লোক হয়েছে, বিএনপির কোন মিছিল মিটিংএ তার ভূমিকা ছিল বা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মিলন মুন্সি ও শাহ আলম হাওলাদার।

শাখাওয়াত হোসেন মনির সক্রিয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এমনকি বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- রাজনৈতিক মামলায় শাখাওয়াত হোসেন মনিরকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯