সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে দলীয় প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, আহত ৫

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে দলীয় প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, আহত ৫

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে দলীয় প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, আহত ৫
আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে দলীয় প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, আহত ৫

অনুসন্ধান ২৪ ..আগৈলঝাড়া উপজেলা রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ নাসির মৃধার বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। রত্নপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তরের বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বৃহস্পতিরবার রাতে ইউনিয়ন বিএনপি যুগ্ন-আহবায়ক আলমগীর মজুমদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির মৃধার চাউকাঠী গ্রামস্থ বাড়িতে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসি জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ নাসির মৃধা (৪৫)র সাথে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের (৪৮) দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে

ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ নাসির মৃধা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের আমার সমর্থক বকর শরীফের উপর হামলা চালায়। বকর শরীফ আত্মরক্ষায় দৌড়ে আমার বসতঘরে আশ্রয় নেন। এ সময় বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায়। আমি বাধা দিলে আমাকে পিটিয়ে জখম করে। এ সময় আমাকে রক্ষায় আমার স্ত্রী হেলেনা বেগম (৪০) কন্যা নিপা আক্তার (১৮) এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করে ঘর থেকে স্বর্নালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আলমগীর হোসেনের সন্ত্রসীবাহিনী।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন বিএনপি যুগ্ন-আহবায়ক আলমগীর মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাউকাঠী রাস্তার মাথায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম হঠাৎ করে পিছন থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির মৃধার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমাকে রক্ষায় এগিয়ে এলে আমার ৩ সমর্থককে মারধর করেছে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিউল ইসলাম বলেন, হামলার অভিযোগের সত্যতা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন। উভয়পক্ষ অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।
আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯