রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম আগামীকাল সারা দেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম বলেন, বিশ্বকাপে অনেকেই পছন্দের দেশের পতাকা উড়ায়। খেলাধুলার আনন্দ ও উত্তেজনায় করা হয় এ কাজ।
নানান দেশের পতাকায় ছেয়ে যায় সারা দেশ।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি পারি না ফিলিস্তিনের পতাকায় বাংলাদেশ ছেয়ে দিতে? তাদের লড়াই ও সংগ্রামের প্রতি আমাদের সংহতির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে, প্রতিটি বাড়ি, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ছাদ, প্রতিটি গাড়িতে উড়ুক ফিলিস্তিনের পতাকা।