বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইলিশের বাড়ি ভোলা বিভাগ বরিশাল : উপদেষ্টা ফরিদা

ইলিশের বাড়ি ভোলা বিভাগ বরিশাল : উপদেষ্টা ফরিদা

ইলিশের বাড়ি ভোলা বিভাগ বরিশাল : উপদেষ্টা ফরিদা
ইলিশের বাড়ি ভোলা বিভাগ বরিশাল : উপদেষ্টা ফরিদা

অনুসন্ধান ২৪ >>  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশে ইলিশের যে সরবরাহ হয় তার মধ্যে ৬৫.৮৮ শতাংশ ইলিশ আসে বরিশাল বিভাগ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলিশ আসে ভোলা থেকে। এ কারণে বলা যায়, ইলিশের বাড়ি ভোলা এবং বিভাগ বরিশাল।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নদীতে এখন জাটকা আছে। এগুলো ধরা বন্ধ হলে ইলিশে পরিণত হবে। ইলিশের উৎপাদন বাড়লে বিদেশে রফতানি করা যাবে। জাটকা বড় হতে দিতে হবে, এর বিকল্প নেই। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। এর জন্য আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান পরিচালনা করবো। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তা শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়ানোর জন্য।’

জেলেদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা দাদনের জালে আটকা পড়ায় ইলিশসংশ্লিষ্ট কাজগুলো করতে পারছেন না মহাজনের কারণে। এ থেকে মুক্তি পেতে আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক করার চেষ্টা চলছে। এ ব্যাংক করতে পারলে আপনারা সহজ শর্তে ঋণ পাবেন। একই সঙ্গে খাদ্যসহায়তার বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ চলছে।’ এ সময় জাটকা নিধন থেকে বিরত থাকতে জেলেদের আহ্বান জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৪৪ হাজার কোটি মা ইলিশ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। আগে নিষেধাজ্ঞা ৬৬ দিন ছিল, আমরা সেটা কমিয়ে ৫৮ দিন করেছি।’

মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুর রউফের সভাপতিত্বে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্টগার্ড (ভোলা) দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ মৎস্য অধিফতরের কর্মকর্তারা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯