শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নওগাঁ ৯০ বছরের মাকে মাঠে ফেলে গেলেন মেয়ে

নওগাঁ ৯০ বছরের মাকে মাঠে ফেলে গেলেন মেয়ে

নওগাঁ ৯০ বছরের মাকে মাঠে ফেলে গেলেন মেয়ে
নওগাঁ ৯০ বছরের মাকে মাঠে ফেলে গেলেন মেয়ে

অনুসন্ধান ২৪ >> নওগাঁর বদলগাছীতে ৯০ বছরের বৃদ্ধা মাকে মাঠের মধ্যে ফেলে গেলেন মেয়ে। তার খোঁজ রাখেন না ছেলেরোও। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির জগৎনগর গ্রামে।গ্রামবাসী জানায়, বৃদ্ধা সুফিয়া বেগমের সংসার জীবন ছিল খুবই সুখের।

আট বছর আগে তাদের বাবা মহাতাব মারা যান।

স্বামীর মৃত্যুর পর সুফিয়া জানতে পারেন, তার স্বামীর জোত সম্পত্তি সব কিছু ৩ ছেলে লিখে নিয়েছেন। এ সময় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত তিন বিঘা জমি মেয়েদের নামে লিখে দেন সুফিয়া। মেয়েদের জমি লিখে দেওয়ায় ছেলেদের পরিবারে থাকার জায়গা জোটেনি তার।

স্বামী মহাতাব গ্রামের এক জন প্রতিষ্ঠিত কৃষক ছিলেন। মহাতাবের জোত সম্পত্তি প্রায় ৪৬ বিঘা। তাদের ঘরে জন্ম নেন তিন ছেলে  ও পাঁচ মেয়ে। বৃদ্ধ বাবাকে কৌশলের বেড়াজালে পেঁচিয়ে ৪৬ বিঘা জমি লিখে নেন ছেলেরা।

অবশেষে বাড়ির কাছেই বিয়ে দেওয়া আঙ্গুর বেগমের বাড়িতে আশ্রয় নেন সুফিয়া। অন্য মেয়েরা সেখানেই দেখাশোনা করেন।

সুফিয়া বয়সের ভারে আর চলাচল করতে পারেন না। তিনি কথাও বলতে পারেন না, শুধু তাকিয়ে থাকেন। এ অবস্থায় জামাই-মেয়ের সংসারে ভারী হয়ে উঠলেন তিনি।

এ নিয়ে জামাই-মেয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। অবশেষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সুফিয়াকে মাঠে ফেলে চলে যান আঙ্গুর।

সুফিয়ার জামাই ফিরোজ হোসেন বলেন, ‘আমার শাশুড়ি আমার কাছেই ছিলেন। কোনো ছেলে তার খোঁজখবর নেন না। অসুস্থ হওয়ার খবর শোনার পরও তার ছেলেরা মাকে দেখতে আসেননি। তাই রাগ করে তার স্ত্রী আঙ্গুর আমার শাশুড়িকে ফাঁকা মাঠে ফেলে আসে।’

বদলগাছী থানার উপপরিদর্শক নিহার চন্দ্র বলেন, ‘ঘটনা জানার পরই ছুটে গিয়েছি সেখানে। সুফিয়া বেগমের বড় ছেলে শিক্ষক মোত্তালেব হোসেন তার ভরণপোষণের দায়িত্ব নিয়েছে। মায়ের ভরণপোষণের দায়িত্ব পালনে অবহেলা করলে ছেলে-মেয়েদের বিরুদ্ধে ভরণপোষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯