বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রেসসচিব ফেসবুক পোস্টে জানান, ‘মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা ডেকেছেন।
শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন।’
এর আগে, ব্যাংককে বিমসটেক সম্মেলনে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে ড. ইউনূস জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে।
গত বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।