বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিকরা মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী

সাংবাদিকরা মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী

সাংবাদিকরা মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী
সাংবাদিকরা মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা হবে পুরোটাই সত্য, আংশিক সত্য হয় না। সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। সেটা কোনো গল্প হতে পারে। ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছে, এখন সাংবাদিকরা আর কারো কাছে মাথা নত করবে না।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

যেসব অপকর্ম হয়েছে, খুন হয়েছে, মামলার ভয়ে এসব সত্য লিখতে পারেননি সাংবাদিকরা। ফলে ফ্যাসিবাদের আমলে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে শুদ্ধ সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখব।

কাদের গনি চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি।

আমরা কোনো অসত্যের কাছে মাথা নত করব না। এভাবে আমরা সাংবাদিকতার মতো মহান পেশাকে এগিয়ে নিয়ে যাব।’ 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক শামসুল হক হায়দারী, দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির সদস্যসচিব মিয়া মোহাম্মদ আরিফ, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ প্রমুখ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯