রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে কোস্টগার্ডের গোয়েন্দা সদস্যকে পেটালেন বিএনপি নেতা সেলিম

পটুয়াখালীতে কোস্টগার্ডের গোয়েন্দা সদস্যকে পেটালেন বিএনপি নেতা সেলিম

পটুয়াখালীতে কোস্টগার্ডের গোয়েন্দা সদস্যকে পেটালেন বিএনপি নেতা সেলিম
পটুয়াখালীতে কোস্টগার্ডের গোয়েন্দা সদস্যকে পেটালেন বিএনপি নেতা সেলিম

অনুসন্ধান ২৪ >> পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া সেই বিএনপি নেতা সেলিম সিকদারের সন্ত্রাসী হামলার শিকার হলেন কোস্টগার্ডের গোয়েন্দা সদস্য মুস্তফা সাদিক। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে শওকত হোসেন সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা সেলিমসহ তার ৪-৫ সহযোগীরা তার ওপর সন্ত্রাসী হামলা করে তাকে জখম করাসহ তার পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করে।

এ ঘটনায় পায়রা বন্দর স্টেশনের পেটি অফিসার মো. নেসারুল ইসলাম বাদী হয়ে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারসহ বিএনপির ৫ নেতাকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সরকারি গোয়েন্দা কার্যক্রমে বাঁধা, সরকারি সামরিক সদস্যকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারের জ্যেষ্ঠ ভ্রাতা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, ধৃত শওকত হোসেন সাকিব তালুকদারসহ অজ্ঞাত ৫/৬ জন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন কোস্ট গার্ড পায়রা বন্দর স্টেশনের গোয়েন্দা সদস্য মুস্তফা সাদিক বাসস্ট্যান্ডে ইউরো কোচ সার্ভিসের সামনে অবস্থান করে তার পেশাগত দায়িত্ব পালন করছিল। এ সময় আসামিরা তার সরকারি পরিচয় জেনেও সরকারি কাজে বাধা দেওয়াসহ তার ওপর সন্ত্রাসী হামলা করে তাকে জখম করে। এবং পুরো কলাপাড়া উপজেলা প্রশাসন বিএনপি নেতা সেলিম সিকদার নিয়ন্ত্রণ করেন বলে তাকে হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোস্টগার্ড বাহিনীর সদস্যদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯