সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।
ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

অনুসন্ধান ২৪ >>  ভোলায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

গতকাল ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত মঙ্গলবার সকালে ভোলা জেলা শহরের শীশমহল গলি সংলগ্ন খালপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পরিপেক্ষিতে অলিউল্লাহ খালপাড়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। পরে গত মঙ্গলবার সকালে কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকন একদল সন্ত্রাসী নিয়ে সেই ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা ও মালামাল লুট করার চেষ্টা করেন।

অতিদ্রুত হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, জেলা শহরের খালপাড় এলাকার ব্যবসায়ী মো. কালিমুল্লাহ, হাবিবুল্লাহ খোকনের সাথে তাদের আরেক ভাই মো.অলিউল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এসময় ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমসের প্রধান সম্পাদক মো.আলী জিন্নাহ রাজিব ও আরেকটি নিউজ পোর্টালের সাংবাদিক বিজয় বাইন এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নেওয়ার সময় তাদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালান কালিমুল্লাহ, হাবিবুল্লাহ খোকন ও কামালসহ অন্যান্য সন্ত্রাসীরা। তাদের হামলায় গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. ইউনুচ শরীফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক আলামিন শাহরিয়ার, জিটিভি ও যুগান্তরের সাংবাদিক এম হেলাল উদ্দিন, দৈনিক রুপালী বাংলাদেশের সাংবাদিক শিমুল চৌধুরী, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ, চ্যালেন ২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপুসহ অনেকে।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, হামলার শিকার আহত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অতিদ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯