সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে অবৈধ ইটভাটা থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

বরিশালে অবৈধ ইটভাটা থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

বরিশালে অবৈধ ইটভাটা থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড
বরিশালে অবৈধ ইটভাটা থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

অনুসন্ধান ২৪ >> বরিশালের বাবুগঞ্জে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। এ সময় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের রাজ ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

এ সময় ফায়ার সার্ভিসের পানির সাহায্যে কাঁচা ইট ধ্বংস ও ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের ওই অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘রাজ ব্রিকস নামের ওই অবৈধ ইটভাটায় জেলা প্রশাসকের লাইসেন্স ছিল না। এছাড়াও সেখানে অবৈধ ড্রাম চিমনির ব্যবহার এবং জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছিল। ফলে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী সেখানে একটি মামলা দায়ের করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ ইটভাটাটি ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯