রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে স্বর্ণ ছিনতাইকারী মিলন শেখ আটক

পিরোজপুরে স্বর্ণ ছিনতাইকারী মিলন শেখ আটক

পিরোজপুরে স্বর্ণ ছিনতাইকারী মিলন শেখ আটক
পিরোজপুরে স্বর্ণ ছিনতাইকারী মিলন শেখ আটক

অনুসন্ধান ২৪ >> পিরোজপুরে ঘরে প্রবেশ করে মর্জিনা বেগম (৭০) নামে এক নারীর ওপর হামলা করে স্বর্ণের চেইন ও কানের রিং ছিনতাই করে নিয়ে যায়। বুধবার (০৫ মার্চ) দুপুরে সদর থানার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সদর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. মোতালেব হোসেনের স্ত্রী মর্জিনা বেগম মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে বসতঘরে কোরআন শরীফ পড়ছিলেন। এসময় হটাৎ একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. মিলন শেখ (৪০) প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। তখন মর্জিনা পিছনে ফিরে দেখেন চোর মিলনকে চিনতে পারলে ডাকচিৎকার শুরু করলে মর্জিনাকে মারধর করে গলার চেইন ও কানের রিং টেনে নিয়ে যায়। এতে রক্তাক্ত হয় মর্জিনা।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে জেলা চোরাই চক্রের সক্রিয় সদস্য অভিযুক্ত মিলন শেখকে চেইন ও কানের রিং সহ গ্রেফতার করা হয়। এই স্বর্ণের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। আসামিকে চোরাই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯