সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিগগিরই স্বাধীনতা পুরস্কার ঘোষণা

শিগগিরই স্বাধীনতা পুরস্কার ঘোষণা

শিগগিরই স্বাধীনতা পুরস্কার ঘোষণা
শিগগিরই স্বাধীনতা পুরস্কার ঘোষণা

অনুসন্ধান ২৪ >>বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (২ মার্চ) সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হবে না।

আসিফ নজরুল বলেন, এর আগে র‍্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এ রকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে দশের কম। 

যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি, সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর জাতীয় পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।

উপদেষ্টা বলেন, নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না।

শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯