রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>অপহরণ এবং চাঁদাবাজির মামলায় সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। জয়দীপ সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে। এ ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী।
রবিবার (২ মার্চ) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় জয়দীপকে প্রধান আসামিক করে আরো ৭-৮ জনকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সিলেট নগরের জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে কাজল মিয়া (৫০) নামের এক হকারকে জয়দীপের নেতৃত্বে অপহরণ করা হয়। অপহরণের পর ভয় দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা চাঁদা আদায়সহ আরো ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে মারধর করা হয়। এ ঘটনায় রাতেই হকাররা জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে পুলিশের তৎপরতায় কাজলকে ছেড়ে দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপহরণ ও চাঁদাবাজির মামলায় সুনামগঞ্জে অভিযান চালিয়ে জয়দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ।