মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত দেয়াল নির্মাণের অভিযোগ

বরিশালে বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত দেয়াল নির্মাণের অভিযোগ

বরিশালে বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত দেয়াল নির্মাণের অভিযোগ
বরিশালে বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত দেয়াল নির্মাণের অভিযোগ

অনুসন্ধান ২৪ >> বরিশাল নগরীর ১০নং ওযার্ডস্থ কেডিসি এলাকাধীন বিএডিসি কর্তৃপক্ষের নিয়ম বহির্ভূত ঘরের দরজা আটকে সীমানা প্রাচীর নির্মাণ করায় অবরুদ্ধ হতে যাচ্ছে ২০ পরিবার।

আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দা নুরুল হক, কালাম, লিজাসহ অন্যান্য পরিববারের চলার পথ আটকে বিএডিসি কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ভূক্তভোগীরা ঘরে চলাচলের জন্য ৫ ফুটের একটি গেট দাবী করলেও বিএডিসি কর্তৃপক্ষ খামখেয়ালী করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একদিকে বিএডিসি কর্তৃপক্ষ অসহায় পরিবারগুলোর ঘরের দরজা আটকে দেয়াল নির্মাণ করছেন অন্যদিকে অসহায় পরিবারগুলো তাদের চলাচলের জন্য একটি গেটের দাবি জানাচ্ছে কর্তৃপক্ষের কাছে। কিন্তু বিএডিসির সহকারি পরিচালক আসাদুজ্জামান সেদিকে কর্নপাত না করে একপ্রকার খামখেয়ালি করেই তাদের কার্যক্রম চলমান রাখেন।

আরেক বাসিন্দা কালাম বলেন, ছেলে–মেয়েসহ পরিবারের সদস্য নিয়া আমরা ঘরে অবরুদ্ধ হয়ে থাকবো। আমরা একটি ৫ ফুটের গেটের দাবি জানাচ্ছি। যাতে পরিবারের সদস্যদের নিয়া আমরা বসবাস করতে পারি।

ভূক্তভোগী বাসিন্দা মুরাদ হোসাইন জানান, আমরা এখানে জায়গা কিনে ২০ পরিবার দীর্ঘ বছর বসবাস করে আসছি। এছাড়া নদীর পাশে নামারচর বস্তি সেখানেও ২০০ পরিবার বসবাস করে। আমাদের ঘরে প্রবেশ করার বিকল্প কোন রাস্তাও নাই। এছাড়া আমাদের ঘরের পাশে পদ্মা অয়েল ডিপো। এখানে যেকোন সময় বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটলে আমরা যে বের হবো ঘর থেকে সেরকম কোন পথ নাই। এটা চরম মানবতাবিরোধি কাজ। বিএডিসি কর্তৃপক্ষ একপ্রকার খামখেয়ালি করেই নিয়মবহির্ভূতভাবে আমাদের ঘরের দরজার সামনে দেয়াল নির্মান করছে। আমরা ঘরে চলাচলের জন্য একটি গেটের দাবি জানাই।

এ বিষয়ে ভূক্তভোগী নুরুল হক জানান, আমরা ৪০–৫০ বছর পর্যন্ত জমি কিনে এখানে থাকছি। আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়া ২০ পরিবার বসবাস করছি। আমরা আমাদের ঘরে ঢুকতে ৫ ফুটের একটি গেট দাবি করে আসছি। এনিয়ে আমরা বরিশাল জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশন এবং ঢাকা বাংলাদেশ কৃষি ভবনে চলাচলের জন্য গেট চেয়ে আবেদন করেছি। আমরা গরীব ও অসহায় বলেই আমরা এখন পরিবার নিয়া বৈষম্যের স্বীকার হচ্ছি। আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে থাকবো ঘরে।

ভূক্তভোগি লিজা বলেন, আমরা পরিবার নিয়া এখানে বসবাস করে আসছি। আমাদের ঘর থেকে বের হবার কোন পথ নাই। এখন আমাদের দরজার সামনে দেয়াল হলে আমরা পরিবারের সদস্য নিয়া ঘরে অবরুদ্ধ হয়ে যাবো।

এ বিষয়ে বিএডিসি বরিশালের সহকারি পরিচালক আসাদুজ্জামান বলেন, আমাদের কিছু করার নাই।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯