রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত আব্দুল্লাহ

আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত আব্দুল্লাহ

আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত আব্দুল্লাহ
আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত আব্দুল্লাহ

অনুসন্ধান ২৪ >>বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী আয়োজিত ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গত ১৬  বছরের সব ঝড়-ঝঞ্ঝার আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।

হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দিবে না। অভিভাবকদের বলছি, আপনরা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন সবগুলো স্টল ঘুরিয়ে দেখান। এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনারা সন্তান এই ফেস্ট থেকে কি শেখতে পেরেছে।

তিনি আরো বলেন, ‘আমাদের সবচেয়ে দুভ্যার্গের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব।’

দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে আরো বক্তব্য দেন, ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট মোট ৩৯ টি স্টল রয়েছে। মেলায় বিকালে আসিফ আকবর ও  সন্ধ্যায় আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯