সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নাম পরিবর্তন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। একই সঙ্গে পুনর্গঠন হচ্ছে ফোর্সটি।১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এর আগে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক করেন তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে, সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।’
নতুন করে গঠন? উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হ্যাঁ, এটা দরকার হলে নতুন করে গঠন করা হবে।