সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিদ্যালয়ের চেয়ারম্যান সিদ্দিকীকে অবরুদ্ধ

বরিশাল বিদ্যালয়ের চেয়ারম্যান সিদ্দিকীকে অবরুদ্ধ

বরিশাল বিদ্যালয়ের চেয়ারম্যান সিদ্দিকীকে অবরুদ্ধ
বরিশাল বিদ্যালয়ের চেয়ারম্যান সিদ্দিকীকে অবরুদ্ধ

অনুসন্ধান ২৪ >> বরিশাল নগরের একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বিএনপির নেতাকে মনোনীত করার দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেন সংগঠনটির একদল নেতাকর্মী।

গতকাল সোমবার রাতে নগরের নথুল্লাবাদ এলাকায় বরিশাল শিক্ষা বোর্ডে ঘটনা ঘটে

বরিশাল নগরের রূপাতলী এলাকায় ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ নিয়ে ওই ঘটনা ঘটে। সম্পর্কে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির প্যানেলে নম্বরে রাখা হয়েছে বিএনপির নেতা জিয়াকে। নম্বরে রাখা হয়েছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সালামের স্ত্রীকে। একদল কর্মী (বিএনপি) জানতে চেয়েছেন, কেন জিয়া ভাইয়ের নাম নম্বরে গেল? শিক্ষাপ্রতিষ্ঠানে কে আহ্বায়ক বা সভাপতি হবেন, তা বিভাগীয় কমিশনার নির্ধারণ করে তালিকা পাঠান। এখানে আমাদের হাতে কিছুই নেই

সময় দলের নেতাকর্মীরা ইউনুস আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করে কমিটি ঘোষণার জন্য চাপ দেন। এতে তিনি অস্বীকৃতি জানান। তখন তাঁরা তাঁর টেবিল চাপড়ে ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দেন। পরে খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে ওই নেতাকর্মীরা সেখান থেকে চলে যান

ব্যাপারে আজ মঙ্গলবার সকালে নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ওই বিদ্যালয়ে যাঁকে সভাপতি পদে প্রস্তাব করা হয়েছে, তিনি ফ্যাসিস্ট। আমার সমর্থক দলের নেতাকর্মীরা এতে ক্ষুব্ধ হয়েছেন। শুনেছি, তাঁরা বোর্ড চেয়ারম্যাকে এটা জানাতে গিয়েছিলেন। চেয়ারম্যানকে লাঞ্ছিত করার বিষয়টি শুনিনি। আমি ঢাকায় আছি। সেখানে যাঁরা গিয়েছিলেন, তাঁদের আমি চিনি না। আর আমাকে বলেও কেউ যাননি

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যার পর বিএনপি অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকীর কক্ষের সামনে জড়ো হন এবং হইচই শুরু করেন। সময় কয়েকজন বোর্ড চেয়ারম্যানের কক্ষের ভেতরে ঢুকে তাঁর কাছে জানতে চান, কেন জিয়া উদ্দিন সিকদারকে ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির তালিকায় নম্বরে রাখা হয়নি? সময় কেউ কেউ আবার টেবিল চাপড়ে চেয়ারম্যানকে হুমকিও দেন। তাঁরা চেয়ারম্যানকে ফ্যাসিস্টদের দোসর আখ্যায়িত করে বিভিন্নভাবে হুমকি দেন। এভাবে এক ঘণ্টা ধরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা

বরিশাল বোর্ড সূত্র জানায়, সম্প্রতি বরিশাল নগরের রূপাতলী এলাকায় ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। বিভাগীয় কমিশনার ওই তালিকা পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠান। এতে নম্বরে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার স্ত্রী রোকেয়া সালাম এবং নম্বরে নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারের নাম প্রস্তাব করা হয়। ছয় মাসের জন্য অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠিত হয় চার সদস্যের। এর মধ্যে অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধি সদস্য দুজন এবং প্রধান শিক্ষক থাকেন ওই কমিটির সদস্যসচিব। আর সভাপতি হিসেবে স্থানীয় গণ্যমান্য তিনজনের নাম প্রস্তাব করার পর শিক্ষা বোর্ড একজনকে সভাপতি হিসেবে মনোনীত করে। প্রশাসন থেকে যাচাইবাছাইয়ের পর যেহেতু এই তালিকা শিক্ষা বোর্ডে আসে, তাই নম্বরে যাঁর নাম প্রস্তাব করা হয়, তিনিই সভাপতি হিসেবে মনোনীত হন

ঘটনাস্থলে যাওয়া বরিশাল নগরের ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহরিয়ার তুষার দাবি করেন, তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে কুশল বিনিময় করেছেন। চেয়ারম্যানকে ঘেরাও করা হয়েছে, হুমকি বা অশোভন আচরণ করা হয়েছে, এমনটা তিনি দেখেননি

সেখানে যাওয়া আরেক ছাত্রদল নেতা ইলিয়াস তালুকদার বলেন, চেয়ারম্যানের কাছে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। জিয়া ভাইয়ের কমিটি নিয়ে কোনো কিছু না। তবে জিয়া ভাইয়ের একটি কমিটি আছে। আমরা বলছি যে সম্ভব হলে জিয়া ভাইয়ের স্কুলের কমিটির বিষয়টা দেখবেন

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯