সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজবাড়ী টেন্ডার নিয়ে মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

রাজবাড়ী টেন্ডার নিয়ে মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

রাজবাড়ী টেন্ডার নিয়ে মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
রাজবাড়ী টেন্ডার নিয়ে মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

অনুসন্ধান ২৪ >>রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বালুমহাল ইজারার টেন্ডার নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে (৪১) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই কার্যালয়ের নিচে হট্টগোলের শব্দ পাই। পরবর্তীতে কার্যালয়ের নিচে এসে মোবাইল ফোনে ওই হট্টগোল ও মারামারির ভিডিও ধারণ করি। এতে হট্টগোলকারীদের মধ্যে ১৫ থেকে ২০ জন বেধরক মারধর শুরু করে।’

তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম বলেন, ‘জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গড়াই নদীর বালুমহাল টেন্ডারের শিডিউল দাখিলের শেষ দিন ছিল সোমবার।

তিনি জানান, হামলাকারীরা এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং গালাগাল করাসহ মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বলে।

সে সময় উপস্থিত অন্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। সহকর্মী ইমরান হোসেন মনিমকে মারধর করা দেখে এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, তারা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক ইমরানের সাথে কথা বলেছেন। সেই সাথে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন। অপরাধী যেই হোক তাদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯