মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাউফলে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বাউফলে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বাউফলে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বাউফলে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

অনুসন্ধান ২৪ >>পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানের প্রথম দিনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বাউফল থানা পুলিশ সূত্র জানায় গ্রেফতারকৃতদের ১৩ জানুয়ারী ২০২৫খ্রিঃ বাউফল থানার মামলা নম্বর ০৯ এর আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জানা গেছে,সম্প্রতি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা পাল্টা হামলা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ০৮ ফেব্রæয়ারী সারা দেশে অপারেশন ডেবিল হান্ট ঘোষনা করেন। অভিযান পরিচালনার জন্য যৌথ বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযান পরিচালনার স্বার্থে সেনাবাহিনীকে মেজিষ্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে।

অপারেশন ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবেই বাউফলে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাউফল পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সভাপতি রিযাজ হাওলাদার (৩৮), নাজিরপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী মোঃ আঃ ছালাম (৫২), সুর্যমনি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম (৩৫),কালীশুরী ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সোহাগ মৃধা (৩০) ও কালীশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বজলু শিকদার (৫০)।

আটককৃত এসকল নেতা কর্মীদের বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্মসাধারন সম্পাদক মুনঈমুল ইসলাম মিরাজ’র দায়েরকৃত গত ১৩ জানুয়ারী ২০২৫খ্রিঃ বাউফল থানার মামলা নম্বর ০৯ এর আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, বাউফলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত আসামীদের পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯