সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।
বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

অনুসন্ধান ২৪ >> সুস্থ দেহ সুন্দর মন, আনবে বয়ে উন্নয়ন এই স্লোগান নিয়ে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে বেলস পার্ক বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯