সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী ইলিশের জালে উঠলো জেলের মরদেহ

পটুয়াখালী ইলিশের জালে উঠলো জেলের মরদেহ

পটুয়াখালী ইলিশের জালে উঠলো জেলের মরদেহ
পটুয়াখালী ইলিশের জালে উঠলো জেলের মরদেহ

অনুসন্ধান ২৪ >>পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।নিহত দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

সোমবার সকালে উদ্ধার করা মরদেহ মহিপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও জেলেদের সূত্রে জানান, হাবিব খলিফার মাছের ট্রলারে অন্য জেলেদের সাথে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের সুতায় পা আটকে সাগরে পড়ে যায় দুলাল।

গতকাল তার মরদেহ জালে আটকে পড়লে মরদেহ উঠিয়ে রবিবার রাতে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯