সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত

দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত

দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত
দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত

অনুসন্ধান ২৪ >>পিরোজপুরে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তিন প্রকৌশলীসহ পাঁচজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক ঘোষণার মাধ্যমে তাদের বরখাস্ত করে দপ্তরটি।

জানা গেছে, গত ৫ বছরে  জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ ওই সব বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় কাজ না করে ১৬শ কোটি টাকা লুটপাট করেন।

এর আগে এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. সত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরসহ বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া জেলার নাজিরপুরের সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

অভিযোগ রয়েছে, প্রকৌশলী জাকির হোসেন মিয়ার সহযোগিতায় পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মাহারাজ ও তার ভাই মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত নাজিরপুর-বৈঠাকাটা রাস্তার কাজ না করেই পুরো টাকা উত্তোলন, নাজিরপুর-চর রঘুনাথপুর রাস্তার কাজ সামান্য কিছু করেই পুরো টাকা উত্তোলন করেছেন। এভাবে জেলার বিভিন্ন স্থানের নির্মাণ কাজ না করেই স্থানীয় প্রকৌশলীদের সহায়তায় তারা বরাদ্দকৃত টাকা তুলে নিয়েছেন।

দুর্নীতির দায়ে বরখাস্তকৃতরা হলেন- জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একেএম মো. মোজাম্মেল হক খান, জেলার সদর উপজেলার সাবেক প্রকৌশলী মো. মোরশেদ সরকার, নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, জেলার ভান্ডারিয়া উপজেলার সাবেক প্রকৌশলী মো. বদরুল আলম ও জেলার নেছারাবাদ উপজেলার প্রকৌশলী অফিসের সার্ভেয়ার মো. রিপন হাওলাদার।

নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন তিনি। অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেওয়া  সম্ভব হয়নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯