সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। রাত দেড়টার দিকে বুলডোজার নিয়ে মিছিলসহকারে বগুড়া রোডে আমির হোসেন আমুর ভবনের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ভবনটি ভাঙা শুরু করে ছাত্র-জনতা।
এর আগে শহরের কালিবাড়ি রোডে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র পৈত্রিক নিবাস সেরনিয়াবাত ভবন ভাঙচুর করা হয়। শেষে বুল্ডেজার দিয়ে ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে কালীবাড়ি রোডের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসেন ছাত্র-জনতা। পরে তারা ভাঙা শুরু করেন।
এর আগে সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙার সময় সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমির হোসেন আমুর ভবন ভাঙার সময় তেমন বাধার মুখে পড়তে হয়নি ছাত্র-জনতার।
শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের যতগুলো আস্তানা আছে আমরা তা গুঁড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ করেছে। ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। আমরা ওর হুমকির জবাব দিতে চাই। আমরা জানাতে চাই আর কোনোদিন আওয়ামী লীগের স্থান বাংলায় হবে না। আওয়ামী লীগের ইতিহাস মুছে ফেলা হবে।
আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌরশহরে হলেও তিনি বরিশালের এই ভবনে মাঝে মধ্যে থাকতেন। এখানে বসেই জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করাসহ গোটা দেশে ছরি ঘুরাতেন।’