মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম শেখ (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীকে হত্যার করার পরিকল্পনায় ডেকে এনে মাটিতে পুতে হত্যার চেষ্টাকালে চারজন যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে ও বর্তমানে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। আহত আলমকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের একটি পরিত্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, ঠাকুরগাঁও সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুঞ্চির আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)।
স্থানীয়রা বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাকিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক ছিল মাংস ব্যবসায়ী আলমের। তারই জের ধরে প্রলোভন দেখি ফরহাদ পরিকল্পনা করে তাকে রাজবাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এনে স্থানীয় একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে রাত ৮টার দিকে ৪ জন মিলে জীবিত মাটিতে পুঁতে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় এগিয়ে তাকে উদ্ধার ও হত্যা চেষ্টাকারী ৪ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের কাছ থেকে ৪ জনকে উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়। আহত এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।