মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহী রংপুরকে প্রথম হারের স্বাদ দিল

রাজশাহী রংপুরকে প্রথম হারের স্বাদ দিল

রাজশাহী রংপুরকে প্রথম হারের স্বাদ দিল
রাজশাহী রংপুরকে প্রথম হারের স্বাদ দিল

বিপিএলের চলতি আসরে অপ্রতিরোধ্য দল রংপুর রাইডার্স। ৮ ম্যাচের একটিতেও হারেনি তারা। অবশেষে চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষেষ হারের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার কাপ জয়ী দলটি। তাসকিনদের কাছে নুরুল হাসান সোহানের দল হেরেছে ২৪ রানে।

বৃহস্পতিবার চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে দুর্বার রাজশাহী। দলটির পাকিস্তানি ওপেনার হারিস রউফ ১৯ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তিনি চারটি চারের সঙ্গে তিনটি ছক্কার শট তোলেন।

আগেই রংপুর রাইডার্সের সুপার ফোর নিশ্চিত হয়েছে। এই জয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাড়ল রাজশাহীর। পারিশ্রমিক পরিশোধ নিয়ে দলটির পরিবেশ উত্তপ্ত হলেও ১০ ম্যাচের ৪টিতে জিতে শেষ চারের আশা জাগিয়েছে রাজশাহী।

এছাড়া তিনে নেমে এনামুল হক বিজয় ৩১ বলে ৩৪ রান যোগ করেন। সেরা ইনিংসটা খেলেন ইয়াসির আলী রাব্বি। তার ব্যাট থেকে ৩২ বলে ৬০ রানের দারুণ ইনিংস আসে। রাব্বি ছয়টি ছক্কার সঙ্গে দুটি চারের শটে খেলেন ওই ইনিংস। দলটির লোয়ার অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বড় হয়নি দলের রান।

জবাব দিতে নেমে রংপুর ৪ বল থাকতে ১৪৬ রানে অলআউট হয়েছে। রংপুরের হয়ে তিনে নামা সাইফ হাসান ২৯ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। নুরুল হাসান সোহান ২৬ বলে ৪১ রান করেন। তিনি চারটি চার ও দুটি ছক্কা তোলেন। অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় হেরেছে রংপুর।

তাদের ধসিয়ে দিতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের স্পিন অলরাউন্ডার রায়ান বার্ল। তাসকিন ৩.২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। স্পিনার এসএম মেহরাব ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। রংপুরের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাভেদ ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯