সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ

ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ

ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ
ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ

অনুসন্ধান ২৪ >> নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালেটের মাধ্যমে।

ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি হচ্ছে এবং ভোটগ্রহণের পরিবেশ তৈরি হচ্ছে। তাই সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজসহ জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯