সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পঞ্চগড়ে সীমান্তে৮ বাংলাদেশী আটক

পঞ্চগড়ে সীমান্তে৮ বাংলাদেশী আটক

পঞ্চগড়ে সীমান্তে৮ বাংলাদেশী আটক
পঞ্চগড়ে সীমান্তে৮ বাংলাদেশী আটক

অনুসন্ধান ২৪ >>বিজিবি জানায়, স্থানীয় একাধিক দালাল চক্রের সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা।

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে ৮ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, স্থানীয় একাধিক দালাল চক্রের সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্যই তাদের এই মিশন। এ সময় তাদের কাছে ৩ টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৫৮৪ টাকা পাওয়া যায়। তাদের মধ্যে ৩ শিশু থাকায় মুচলেকা নিয়ে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু। তারা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩), কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার সুজন রায় (২১)।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এরই অংশ হিসেবে বড়শশী কাজীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়। শিশুদের মুচলেকা নিয়ে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া দালাল চক্রকে ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯