মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
আনোয়ার হোসেন .. সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে চন্দ্রমোহন ইউনিয়নে শ্রমিক সমাবেশ এর আয়োজন করেছে চন্দ্রমোহন ইউনিয়ন শ্রমিক দল( বিএনপি)।
আজ শনিবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ৩টার দিকে চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব ওয়ার্ড থেকে এই শ্রমিক সমাবেশে অংশ নিয়েছেন। শ্রমিক সমাবেশে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সদস্য সচিব, বরিশাল জেলা বিএনপি দক্ষিন এ্যাড. আবুল কালাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা বিএনপি ও সদস্য বরিশাল জেলা বিএনপির এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রমোহন ইউনিয়ন শ্রমিক দলের হারুন অর রশিদ এবং সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক চন্দ্রমোহন ইউনিয়ন শ্রমিক দলের মোঃ ফিরোজ আহম্মেদ, অনুষ্ঠানের প্রধান বক্তা সাধারণ সম্পাদক বরিশাল জেলা শ্রমিক দল মোঃ ছাইফুল ইসলাম,ভারপ্রাপ্ত সভাপতি, বরিশাল জেলা শ্রমিক দল মোঃ আঃ হক ফরাজী, সভাপতি বরিশাল সদর উপজেলা শ্রমিক দল মোঃ রফিকুল ইসলাম আকন, সদস্য সচিব বরিশাল সদর উপজেলা বিএনপি মোঃ রফিকুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বরিশাল সদর উপজেলা বিএনপির মোঃ জিয়াউল ইসলাম সাবু,যুগ্ম আহ্বায়ক বরিশাল সদর উপজেলা বিএনপি মোঃ আলহাজ মন্টু খান, সাধারণ সম্পাদক বরিশাল সদর উপজেলা শ্রমিক দল মোঃ বাবুল হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বরিশাল সদর উপজেলা শ্রমিক দল মোঃ সেলিম তালুকদার, চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জুবাইদুল রহমান মুনসহ জেলা উপজেলা ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।