শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস)এর উদ্যোগে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন।

বরিশালে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস)এর উদ্যোগে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন।

বরিশালে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস)এর উদ্যোগে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন।
বরিশালে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস)এর উদ্যোগে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন।

শান্ত ইসলাম >> নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফিমেল ইন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে গতকাল বুধবার রাত ৮ টায় বরিশাল নবগ্রাম রোড ফেডস এর স্থায়ী কার্যালয়ে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে। ফেডস এর সদস্য মুবাশ্বিরা তাসদীক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক হেড অফিস ঢাকা মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক মাহমুদুর রহমান মাসুম, জাসাস বরিশাল জেলা দক্ষিন এর সভাপতি সাব্বির নাওয়ার সাগর, মিড টাউন হাসপাতালের পরিচালক অর্থ এইচ এম মামুন, লিওন সংগীত একাডেমীর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অনুষ্ঠানের সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মাহবুবুল ইসলাম জুয়েল, পুরান পাড়া প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফেরদৌসি আরা, মিড টাউন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, জাতীয় দৈনিক সবুজ বিপ্লব পত্রিকা এর বুরো প্রধান মোঃ রবিউল ইসলাম শান্ত। অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন আবু নওশীন মোহাম্মদ ফারুকী, নুরুল আমিন চৌধুরী, তারিকুল ইসলাম উৎপল, সঞ্জয় কুমার ওজা, চন্দ্রিমা ব্যানার্জি, জয় প্রিয়ন্তী আঁকা, গুনগুন রয় সহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ফেডসএর পরিচালনা পর্ষদ সহ সদস্যরা উপস্থিত ছিলেন। ফ্রেডস এর প্রতিষ্ঠাতা ও সভানেত্রী মোসা: জান্নাতুল ফেরদাউস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯