সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়া হাসপাতালের টয়লেট থেকে হাতকড়াসহ পালালো ছিনতাইকারী

বগুড়া হাসপাতালের টয়লেট থেকে হাতকড়াসহ পালালো ছিনতাইকারী

বগুড়া হাসপাতালের টয়লেট থেকে হাতকড়াসহ পালালো ছিনতাইকারী
বগুড়া হাসপাতালের টয়লেট থেকে হাতকড়াসহ পালালো ছিনতাইকারী

অনুসন্ধান ২৪ >>বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ মো. কলম (৩৪) নামে এক ছিনতাইকারী পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাথরুম থেকে পালিয়ে যায় ওই আসামি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে হাতকড়া পরিহিত আসামি মো. কলম হাসপাতালের বাথরুমে যান। সেখান থেকে পালিয়ে যায় সে।

প্রথমে তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজু পালোয়ান (৩১) বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার মোস্তাকিন পালোয়ানের ছেলে ও মো. কলম একই এলাকার খোকা মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থাকায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাইস্কুল পাড়ার এমরান হোসেনের তিলকপুর বটতলায় এমরান অটো ব্যাটারি হাউস ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের দোকান রয়েছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছামাত্র তিন ছিনতাইকারী তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তার চিৎকারে জনগণ বাঁধন নামে এক ছিনতাইকারীকে আটক করেন। এরপর পিটুনিতে আহত হলে পুলিশ তাকে আটক করে নওগাঁ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সময় অপর দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা বগুড়ার আদমদীঘি উপজেলায় পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি মোবাইল ফোনে আশপাশের লোকজনকে অবহিত করেন। রাত সাড়ে ৮টার দিকে আদমদীঘির আমইল গ্রামের লোকজন বাঁশের ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী রাজু পালোয়ান ও মো. কলমকে আটক করে।

এ সময় তাদের দুজনকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারী রাজু পালোয়ানের পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ দুই ছিনতাইকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ছিনতাইকারীদের কাছে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোনসেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক পাওয়া যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান ও অন্যরা জানান, ছিনতাইয়ের ঘটনাস্থল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামে।

এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা হওয়ার কথা। আহত রাজু পালোয়ান ও মো. কলম বগুড়া শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল। এরা দুজন বগুড়া পুলিশ লাইনসের রিজার্ভ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল ও কনস্টেবল জাকিরুলের প্রহরায় ছিলেন।

এদিন বিকালে সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় ছিনতাইয়ের আসামি আদমদীঘিতে আটক করার পর বিক্ষুব্ধরা তাদের পিটিয়ে আহত করেন। এদের একজন বগুড়া শজিমেক হাসপাতালের বাথরুম থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯