মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি >> গৌরনদী উপজেলার ০৬নং বাটাজোর ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক,মান্নান হাওলাদারের বিরুদ্ধে আজ রোজ বুধবার বিকেল ৫.৩০ঘটিকার সময় বাটাজোর বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এই মানববন্ধনের কারন হিসেবে জানাযায়,গতকাল মঙ্গলবার বাটাজোর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শৌলাকর গ্রামের মৃতঃরজ্জব আলী তালুকদারের পুত্র মোঃআয়নাল তালুকদার জানান, তিনি তাঁহার জমিতে কাজ করতে গেলে আওয়ামী সন্ত্রাসী মান্নান দলবদ্ধ ভাবে এসে আয়নাল তালুকদার কে জমিতে কাজ করতে বাঁধা দেন,কারন জানতে চাইলে ভূমিদস্যু মান্নান হাওলাদার বলেন এই জমি আমার এ নিয়ে কথা কাটা’টাটির একপর্যায়ে বাদী ও তাঁহার পরিবারের লোক জনের ওপর হামলা করিতে উদ্ধত হয়।বাদীপক্ষের চিৎকারে এলাবাসী এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি এবং তাহাদের বসত ঘরকে এলোপাথাড়ি কুপিয়ে রেখে চলে যায়। তাহার কিছুক্ষণ পর এলাকাবাসী চলেযাওয়ার সুযোগে বাদীর পান’বরজে আগুন লাগিয়ে পালিয়ে যায় মান্নানসহ সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা বলেন বিগত দিনগুলোতে এই আওয়ামী সন্ত্রাসী এলাকায় তাঁহার ক্ষমতা জাহিরের মাধ্যমে সকল কে জিম্মি করে রেখেছিলেন। এখন আবারো তাহার পুরোনো রুপে ফিরেছেন, তাই এই সন্ত্রাসী,ভূমিদস্যুর শাস্তি চায় এলাকাবাসী।
তাঁহারা এ বিষয়ের সুষ্ঠু তদন্তের দাবীও জানিয়েছেন।