সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য'র জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ
উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য'র জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

এ এইচ অনিক >> বরিশাল জেলার উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র দলিলকৃত জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছে প্রতিপক্ষ প্রভাবশালীরা। এ ঘটনায় উজিরপুর সেনা ক্যাম্প ইনচার্জ এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত মোসলেম আলী মোল্লার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লার সাথে একই বাড়ির ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সভাপতি আঃ হাকিম মোল্লা গংদের সাথে ৫৪নং হস্তিশুন্ড মৌজায় এসএ ৪৪৮নং খতিয়ানে ৩৭৫/৩৭৬ নং দাগে ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৭ নভেম্বর সকাল ১০ টার দিকে আঃ হাকিম মোল্লা, মশিউর রহমান বাবুল,মোঃ মতিউর রহমান মানিক মিলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লার দলিল কৃত জমি ও শত লোকজনের চলাচলের একমাত্র রাস্তা সরকারি খাস জমি জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে পাকা দেয়াল নির্মাণ কার্যক্রম শুরু করে। এতে বাধা দিলে খুন যখমসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে আসলে বিষয়টি স্থানীয় ভাবে শালিষ মিমাংসা হবে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। তবে এ পর্যন্ত বিষয়টি নিয়ে বিরোধ মিমাংসা হয়নি। কোন উপায়ন্তর না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লা সাংবাদিকদের জানান আমাদের কয়েকটি পরিবারের প্রায় শতাধিক লোকজনের চলাচলের একমাত্র রাস্তা সরকারি খাস জমি এবং আমার দলিলকৃত জমি ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ করছে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হাকিম মোল্লা। এছাড়াও উজিরপুর মডেল থানা পুলিশ মিমাংসার কথা বললেও তা মানছে না তারা। এমনকি আমার স্ত্রী ও সন্তানদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে হাকিম মোল্লা গংরা। আমি ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে আমার দলিলকৃত জ মি ও সরকারি খাস জমি দখল মুক্ত রাখার লক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯