মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন >> প্রায় ১৭ বছর পর বরিশাল খামারবাড়ী অপরিচ্ছন্ন হয়ে পড়ে থাকা ড্রেসিংরুমসহ খামারবাড়ীর পিছনের পুকুর পারও পরিচ্ছন্নতায় রুপ পেয়েছে। গত রোববার( ১২ জানুয়ারী) প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে দেখা জায়, কর্মচারীরা নিজেরাই পরিষ্কার করছে খামারবাড়ীর চারপাশ। পাশে দাড়িয়ে আছেন ডেপুটি ডাইরেক্টর ড: মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, আমি যোগদানের পর থেকে চেষ্টা করছি খামারবাড়ী ভবনের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তিনি বলেন, আমি সধ্য যোগদান করেছি কর্মস্থলে থাকাকালীন কোন ধরনের অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না, প্রতিষ্ঠানের সকল ধরনের উন্নয়নমূলক কাজ নিজস্ব অর্থায়নে করে থাকি, আপনারা দেখে থাকবেন মূল ভবনের পিছনে পুকুরপাড়, বাগানে ময়লা আবর্জনা ও আগাছা জন্ম নিয়েছে এবং বহিরাগতদের মাদক সেবনের স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে, আমার যোগদানের পর বিষয়টি নজরে আসলে নিজস্ব অর্থায়নে পুকুর সংস্কার, আগাছা পরিষ্কার, ও পুকুর পাড় মেরামত করে চলাচলের উপযোগী তৈরি করে থাকি, এবং সৌন্দর্যের জন্য পুকুরপাড় ও বাগানে প্রত্যেকটি গাছে সাদা চুনের রং ও বিভিন্ন স্থানে ফুলের টপ স্থাপন করে সৌন্দর্য বৃদ্ধি করি, উন্নয়নমূলক কাজ করতে গিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়ে থাকি, কিন্তু কিছু কুচক্রী মহল আমার সমালোচনা করে থাকেন, তিনি আরো বলেন আমি যতদিন থাকবো সৎভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা ও জীবন যাপন করব, প্রতিষ্ঠানের সকল কর্মচারীকে সৎ পথে অফিস কার্যক্রম ও পরিচালনার জন্য নির্দেশ প্রদান করব বলে জানান তিনি।