সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২
চট্টগ্রামে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২

অনুসন্ধান ২৪ >> চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।গ্রেপ্তারকৃত ইউসুফ (৩২) কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে এবং মোঃ মুসা (৩৮) সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।

গতকাল শনিবার বিকেলে র‌্যাব-০৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এ অভিযান চালায়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

এতে ইউসুফ ও মুসা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ২২৪ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতাররা একটি প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯