মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>কিশোরগঞ্জের হোসেনপুরে আমেরিকা প্রবাসী নাজমুল আলমের তিনতলা বাড়ির আশরাফ মঞ্জিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।আমেরিকা প্রবাসী নাজমুল আলমের ভাই তানিম আশরাফি বলেন, তিনতলা বাড়ির নিচতলায় আমার বাবা-মা ও দ্বিতীয়তলায় আমি ও আমার স্ত্রী বসবাস করি।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল বাড়ির দেয়াল টপকিয়ে সদর দরজা ভেঙে নগদ ৩ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে।
মঙ্গলবার রাত আনুমানিক ২টার পর বাড়ির সামনে মাইক্রোবাস থামিয়ে ১০-১২ জনের ডাকাতদল দেয়াল টপকিয়ে ভেতরে ঢুকে। এরপর সদর দরজা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দ্বিতীয়তলা ও নিচতলার থাকা নগদ ৩ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাবে।