বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেরপুরে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

শেরপুরে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

শেরপুরে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
শেরপুরে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

অনুসন্ধান ২৪ >>শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানা যায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া সুদে টাকা ধার নেন।

নিহত মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওই এলাকার তুরাব আলীর ছেলে।

মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ারসহ আরো পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহতদের অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ারের মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আরো একজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯