মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় সাংবাদিক ইমতিয়াজুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরি

ভোলায় সাংবাদিক ইমতিয়াজুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরি

ভোলায় সাংবাদিক ইমতিয়াজুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরি
ভোলায় সাংবাদিক ইমতিয়াজুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরি

অনুসন্ধান ২৪ >>ভোলা শহরের কালীবাড়ী রোডে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাসার আলমিরা ভেঙে ৩ ভরি স্বর্ণ ও নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং দামি মালামাল নিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার কালিবাড়ী রোডস্থ এখন টিভির ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ইমতিয়াজুর রহমান বলেন, চোরচক্র পূর্ব থেকেই ওত পেতে ছিল। বাসায় কেউ না থাকার সুযোগে তারা আলমিরা ভেঙে স্বর্ণ ও টাকা এবং দামি জিনিসপত্র নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে দাবি জানায় যেন তারা দ্রুত এই চোরচক্রকে গ্রেফতার করে জিনিসপত্র উদ্ধারে সহায়তা করেন।

সাংবাদিক ইমতিয়াজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে অফিসে যান। এর কিছুক্ষণ পর তার মা ঘরের সামনের দরজা তালা দিয়ে হাসপাতালে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাসায় প্রবেশ বাসার আলমিরা ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লাখ টাকা ও দামি জিনিসপত্র নিয়ে যায়। ইমতিয়াজের মা হাসপাতাল থেকে বাসায় এসে ঘরে প্রবেশ করে আলমিরা ভাঙা দেখেন এবং জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে দেখেন আলমিরায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দাদি জিনিসপত্র নিয়ে যায় চোরচক্র।

এ ঘটনায় ভোলা থানায় পুলিশকে খবর দিলে এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পুরো বিষয়টি তদন্ত করেছি। চোরচক্র ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আমাদের তদন্ত অব্যাহত থাকবে। আশা করি, খুব দ্রুত এই চোরচক্রকে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯