বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অভিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

অভিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

অভিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির
অভিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

অনুসন্ধান ২৪ >>বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।

আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন সেই সংখ্যাটি নির্দিষ্ট করে বলেনি সুপ্রিম কোর্ট প্রশাসন।

কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পাঠায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এ বিষয়ে যথেষ্ট অগ্রগতিও হয়েছে।

এছাড়া বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ঐ চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯