সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মারা গেছে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া আলোচিত সেই নবজাতক

মারা গেছে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া আলোচিত সেই নবজাতক

মারা গেছে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া আলোচিত সেই নবজাতক
মারা গেছে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া আলোচিত সেই নবজাতক

অনুসন্ধান ২৪ >>এক সপ্তাহের ব্যবধানে মারা গেছে মাগুরার শ্রীপুর চর-চৌগাছি গ্রামে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া জোড়া লাগানো সেই আলোচিত শিশুটি। শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেয়া হয়৷

গতকাল শুক্রবার সকাল ৯‍টার দিকে একটি এবং দুপুর ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো শিশুটিও মারা যায়।

দুই প্রান্তে দু‍‍টি মাথা, চার‍‍টি হাত, তিনটি পা, একটি পেট ও নাভী, এক পায়ে আটটি আঙ্গুল ও একটি পুরুষাঙ্গ নিয়ে অস্বাভাবিক জোড়া লাগা শিশুটি গত ২৭ ডিসেম্বর রাতে চর-চৌগাছি গ্রামের কৃষক হামিদ শেখ ও মিতা দম্পতির ঘরে জন্মগ্রহণ করে। এ নিয়ে এলাকায় রীতিমতো মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। লোকজন আদর করে তার নাম রাখেন হাসান এবং হুসাইন।

শিশুটি সাতদিন যাবৎ ওই পরিবারে জীবিত অক্ষত অবস্থায় ছিল। জন্মের পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাই জানান, শিশুটির মাথা, মুখ, হাত, পা, মাথা, পেট, পুরুষাঙ্গ সঠিক থাকলেও পায়ুপথ খুঁজে পাওয়া যায়নি। যে কারণে মলমূত্র বের হতে বাধাগ্রস্ত হচ্ছিলো। ঠিকমত খাওয়া ও নিয়মমতো পায়খানা না হওয়ায় শিশুটি মৃত্যুকারণ হতে পারে বলে তিনি জানান।

এদিকে, শিশুটিল মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকার লোকজন শেষ দেখা দেখতে ওই পরিবারে ভিড় জমাতে থাকেন।

শিশুটির বাবা কৃষক হামিদ শেখ বলেন, শুক্রবার মাগরিব নামাজের পর ঘসিয়াল-চরচৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চরচৌগাছী সম্মিলিত কবরস্থানে শিশুটির দাফন করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯