মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ
বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

অনুসন্ধান ২৪ >>পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনোহরি ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত সিবু বণিককে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।

এ সময় দোকানে থাকা কর্মচারীদের বেঁধে প্রায় সাড়ে ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের সাঁটার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন।

এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করেন এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলেন। এরপর দুর্বৃত্তরা সাড়ে ৫ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যান। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারী ব্যবসা করে আসছিলেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিবু বণিক নিয়ে গেছে। আমরা নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি। উদ্ধারের কাজ চলছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯