সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ দ্বৈত নাগরিক আটক

বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ দ্বৈত নাগরিক আটক

বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ দ্বৈত নাগরিক আটক
বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ দ্বৈত নাগরিক আটক

অনুসন্ধান ২৪ >>দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের দুজনই বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক।

শুক্রবার বিকেল ৪টায় পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩২/২-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আগমনের সময় দুইজন দ্বৈত নাগরিককের কাছেই শুল্ক/কর ফাঁকি দেওয়া বেশকিছু ভারতীয় পণ্য পাওয়া গেছে।

আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর থানার কাজীপাড়া গ্রামের প্রবন রায় (২৮); তার ভারতীয় ঠিকানা- টুন্ডলা, কেচিঙ্গা, কালাহান্ডি, উড়িষ্যা, ভারত। রংপুর জেলার বদরগঞ্জ থানার এনামুল (৩৫); তার ভারতীয় ঠিকানা: জয়পুর সদর, রাজস্থান, ভারত। তারা গত পাঁচ বছর ধরে ভারত ও বাংলাদেশে আসা যাওয়া করছেন।

আটককৃতদেরকে দিনাজপুরের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বোচাগঞ্জ থানা মামলা নাম্বার-২, তারিখ ৩ জানুয়ারি ২০২৫ ইং।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯