বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম ফুল উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

চট্টগ্রাম ফুল উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

চট্টগ্রাম ফুল উৎসবে মেতেছে শিক্ষার্থীরা
চট্টগ্রাম ফুল উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

অনুসন্ধান ২৪ >>নিবার সকালে এ ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফুল উৎসব চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা।

মাসব্যাপী এ ফুল উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক উৎসব, বই উৎসব, ভিআর গেইম, ভায়োলিন শো, পুতুল নাচ, ১৩৬ প্রজাতির ফুলের সমারোহ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল (২৪-২৫ জানুয়ারি), ঘুড়ি উৎসব (৩১ জানুয়ারি), পিঠা উৎসব (১৭-২৩ জানুয়ারি), লেজার লাইট শো (১০-১১ জানুয়ারি) ও মুভি শো (১-২ ফেব্রুয়ারি)।

আরো থাকছে ছবি তোলার জন্য সেলফি কর্নার, ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, ভাসমান ফুল বাগান, হাঁটা চলার উন্মুক্ত স্থান, বিশাল আয়তনের তিনটি পুকুর, অস্থায়ী খেলার মাঠ, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেট ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার, পাবলিক টয়লেট ইত্যাদি।

২০২৩ সালের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী প্রথম ফুল উৎসবের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। সে সময় ১২২ প্রজাতির ফুলের চমকপ্রদ প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হয়েছিল ফুল উৎসব। যা ব্যাপক সাড়া ফেলেছিল চট্টগ্রামজুড়ে। এরপর থেকে প্রতিবছর এখানে ফুল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

২০২৪ সালে দ্বিতীয়বারের মতো হওয়া ফুল উৎসবে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম ঘটেছিল। এবার সেই সংখ্যা ১২ লাখ ছাড়াবে বলে আশা জেলা প্রশাসনের।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রকৃতির বর্ণ, গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় চট্টগ্রাম জেলা প্রশাসন তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করেছে।

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার ডিসি পার্কে ১৩৬ প্রজাতির ফুলের সমারোহ ও বিভিন্ন আর্কষণীয় অনুষ্ঠান নিয়ে থাকছে আমাদের মাসব্যাপী এ আয়োজন। এবার অন্তত ১২ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯