মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে যুবলীগের হায়দার গ্রেফতার

চট্টগ্রামে যুবলীগের হায়দার গ্রেফতার

চট্টগ্রামে যুবলীগের হায়দার গ্রেফতার
চট্টগ্রামে যুবলীগের হায়দার গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে নগরের কর্ণফুলী থানা পুলিশ।গ্রেফতারকৃত নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে নাজিম উদ্দীন হায়দারের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে কর্ণফুলী থানা পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯